ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৯ পিএম

মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাবার ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রূপসা বাজারে যৌথ বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে রাজধানী বেকারিকে ৩০ হাজার টাকা, একই অপরাধে রাজশাহী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে মেসার্স দেবিনাথ ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং বিথী ফার্মেসীকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকার অপরাধে বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, একই অপরাধে হাজী স্টোরকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকান মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকাসহ মোট ৯৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ইএইচ

Link copied!