ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা শুরু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৭:০৬ পিএম

আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা শুরু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা দাগনভূঞায় প্রথমবারের মতো নিজের জন্য ভোট চাইলেন হেভিওয়েট এ প্রার্থী।

এক পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।

বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্যসচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রমুখ।

এর আগে একই দিন দুপুরে ফেনীর প্রবেশদ্বার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আউয়াল মিন্টুকে স্বাগত জানান।

ইএইচ

Link copied!