ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিহাতীতে বিএনপির বিশাল সমাবেশ

সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)

সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)

নভেম্বর ২৭, ২০২৫, ০৮:১০ পিএম

কালিহাতীতে বিএনপির বিশাল সমাবেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শুকুর মাহমুদের সভাপতিত্বে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এসএমএ খালিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহর আলী, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফী খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুজ্জামান তালুকদার বাবর, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা খাতুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান মতিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে মানুষ অনাহারে না থাকে। আমার কালিহাতীর মানুষ যেন খাবারের অভাবে না মরে এমন দৃশ্য আল্লাহ যেন আমাকে না দেখান।”

তিনি আরও বলেন, “দল আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আমাকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল পাবে।”

ইএইচ

Link copied!