ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে আশান্ত পাহাড়ে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনবো: ওয়াদুদ ভূঁইয়া

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

নভেম্বর ২৮, ২০২৫, ০৯:৩০ পিএম

বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে আশান্ত পাহাড়ে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনবো: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে চাকমা সম্প্রদায়ের বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে খাগড়াছড়ি পৌর টাউন হলে চাকমা সম্প্রদায়ের উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত বিশাল র‌্যালি ও সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত ত্রয়োদশ সংসদ পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ–সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, দেবরাণী চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এডভোকেট রিপল চাকমা।

সমাবেশে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ–কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও তার আদর্শে দেশ গড়তে চাই, পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ে ভাইয়ে ভাইয়ে সংঘাত ও অস্ত্রের ঝনঝনানি বন্ধ করবে, আশান্ত পাহাড়ে শান্তি–শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!