ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলাহাটে মিষ্টি কুমড়া চাষে দাম কম হওয়ায় বিপাকে চাষীরা 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৫, ০৭:৪০ পিএম

ভোলাহাটে মিষ্টি কুমড়া চাষে দাম কম হওয়ায় বিপাকে চাষীরা 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গেলো কয়েক বছর থেকে লাভের আশায় বাড়তি ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষ করে আসছেন কৃষকরা। তবে গেলো বছরের তুলনায় এবার ফলন কম হওয়ায় এবং বাজারে দাম কম থাকায় বিপাকে পড়েছেন চাষীরা। 

প্রান্তিক অঞ্চলে স্বল্প মেয়াদি এবং কম খরচে বেশি লাভ হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ফসল। কিন্তু এবারে বাজারে তুলনামূলক মিষ্টি কুমড়া চাহিদা কম থাকায় ও ফলন ভালো না হওয়ায় কৃষকদের মুখে শোকের ছায়া নেমে এসেছে। কৃষকদের দাবি সময় মতো ভালো জাতের বীজ না পাওয়াই ও সঠিক সময়ে জমিতে রাসায়নিক সার কীটনাশক না দিতে পাড়ায় এবার ফলন অনেক কম হয়েছে।

চাষীরা বলেন এর আগে এক বিঘা জমিতে ৪০ থেকে ৫০ মন মিষ্টি কুমড়া ফলন হতো তবে এবার রাসায়নিক সার সংকট থাকায় সময় মতো সার দিতে পারিনি যার ফলে বিঘা প্রতি এবার ২০ থেকে ২৫ মন উৎপাদন হচ্ছে। বিভিন্ন ভাবে সার সংগ্রহ করতে পারলেও তার মূল্য গুনতে হয়েছে দ্বিগুণ যা নিয়ে আমরা হতাশ তাই সংশ্লিষ্ট কর্মকর্তা দের এই বিষয় টি তে নজর দারি করার আহ্বান চাষীদের। 

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী জানান, আমাদের কাছে রাসায়নিক সারের যথেষ্ট মজুদ রয়েছে তবে চাষীরা বাইরে থেকে খুচরা বিক্রেতাদের কাছে বীজ ক্রয় করার কারণেই এমনটা হয়েছে বলে মনে করছি এবং এধরণের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান। 

সার সংকট এবং সিন্ডিকেট এর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, ভোলাহাট ছোট্ট একটি উপজেলা এটি কৃষি নির্ভর এলাকা তাই কৃষকদের এমন অভিযোগ মোটেও কাম্য নয় আমরা এই বিষয় টি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।

জেএইচআর

Link copied!