ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

 কালিয়াকৈরে সফিপুর বাজারে ভয়াবহ আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৫, ০৩:০৪ পিএম

 কালিয়াকৈরে সফিপুর বাজারে ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৬ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, সফিপুর বাজারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

ইএইচ

Link copied!