ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে উপদেষ্টা ফাওজুল কবিরের মতবিনিময়

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

নভেম্বর ৩০, ২০২৫, ০৫:০৯ পিএম

সন্দ্বীপের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে উপদেষ্টা ফাওজুল কবিরের মতবিনিময়

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সন্দ্বীপের সন্তান মুহাম্মদ ফাওজুল কবির খান সন্দ্বীপ দ্বীপের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করেছেন। 

তিনি শনিবার ও রোববার দ্বীপে সরকারি প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “দীর্ঘদিন সন্দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় প্রশাসনের নজরের বাইরে ছিল। তবে এখন থেকে সবার নজর দ্বীপটির দিকে থাকবে। অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে দ্বীপটি পরিদর্শন করেছেন।”

মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “সন্দ্বীপ মাদক ও সন্ত্রাসের রুটে পরিণত হয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া এই সমস্যা দূর করা সম্ভব নয়। নিজেদের সাহায্য না করলে অন্যের সাহায্য কাজে আসবে না।”

সড়ক ও নৌপথ উন্নয়ন সম্পর্কে তিনি জানান, “১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সীট্রাক চালু হবে। যাত্রীদের সুবিধার জন্য দুই পাড়ে লো, মিড ও হাই তিনটি ঘাট থাকা আবশ্যক।”

বিদ্যুৎ সরবরাহ বিষয়ে ফাওজুল কবির খান বলেন, “সন্দ্বীপে পাঁচ হাজার পুলের চাহিদা রয়েছে। আপাতত ২০০ পুল এসেছে। দেড় হাজার পুলের জন্য টেন্ডার পাঠানো হয়েছে। আবেদনক্রম অনুযায়ী নিয়ম মাফিক বিতরণ করা হবে।”

সড়ক নির্মাণ কাজ নিয়ে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “বিদ্যমান রাস্তার কাজ সন্তোষজনক না হলে ভবিষ্যতে নতুন কোনো রাস্তার কাজের অনুমোদন দেওয়া হবে না।”

সীমানা জটিলতা সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি জানান, “সীমানা বিরোধ নিরসনে জেলা প্রশাসন কাজ করছে। ন্যায্যতা অনুযায়ী সমাধান করা হবে।”

মতবিনিময় সভা চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি-সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় দ্বীপের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপদেষ্টার কাছে সন্দ্বীপের সীমানা জটিলতা, নদী ভাঙণ রোধ, নৌযাতায়াত ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বেড়িবাঁধ, আইন-শৃঙ্খলা ও কৃষিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এর আগে শনিবার ফাওজুল কবির খান আমীর মোহাম্মদ ফেরীঘাটের জেটি ও ব্রীজ নির্মাণ প্রকল্প, কালাপানিয়া-বাটাজোড়া-কাঠগড় সংযোগ সড়কের সম্ভাব্য স্থানসহ সন্দ্বীপে স্থানীয় সরকার ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

ইএইচ

Link copied!