সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
নভেম্বর ৩০, ২০২৫, ০৫:১৩ পিএম
কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ প্রাঙ্গনে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ এর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রফেসর ডা. মাহমুদুল হক সরকার, সাবেক সভাপতি ড্যাব, রংপুর মেডিকেল কলেজ, প্রফেসর ডা. শরিফুল ইসলাম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ড্যাব, রংপুর মেডিকেল কলেজ, প্রফেসর ডা. মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক ড্যাব। এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হেলাল মিয়া, ডা. মো. ফজলুর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, তাঁতী দলের সভাপতি আনিছুর রহমান, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আলী সহ নেতৃবৃন্দ। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
ইএইচ