ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজৈরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজৈর প্রতিনিধি

রাজৈর প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৫, ০৭:০৪ পিএম

রাজৈরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোববার দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। এই ন্যায্য দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের গড়িমসির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হলেও, কর্মবিরতির ফলে সেবা নিতে আসা শত শত রোগী চরম ভোগান্তির শিকার হন।

সকাল ৯টায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও সকল ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে রাজৈর উপজেলা হাসপাতালের ১১তম গ্রেডের সকল কর্মচারীবৃন্দ সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করে।

অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীদের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ইতিমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সাল, ২০১১ সালে ও ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণীর ১০ম গ্রেডে কর্মকর্তা পর্যায়ে উন্নত করা হয়।

অথচ সম শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড দ্বিতীয় শ্রেণীর দাবি আজও বাস্তবায়িত হয়নি, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্ম বিরতি পালন করা হচ্ছে।

এ বিষয়ে ২৯-১১-২০২৫ তারিখে নিজ নিজ হাসপাতাল প্রধান বরাবর স্মারক লিপি প্রদান ও গণসংযোগ, লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হবে। উপরোক্ত বিষয় অবগত না হলে ০৪/১২/২০২৫ তারিখ কমপ্লিট শাট ডাউন স্বাস্থ্য সেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান পালন করবে।

উক্ত মানববন্ধন কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মো. মনিরুজ্জামান, ফার্মাসিস্ট নাসরিন আক্তার, রেডিওলজি এবং ইমেজিং জুলেখা রানি বৈদ্য, ডেন্টাল টেকনোলজিস্ট রুবেল সরকার ও আরও অনেকে।

সরজমিনে গিয়ে দেখা যায়, শত শত রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তাদের দুর্ভোগ দেখার মতো না। কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে আসা শত শত রোগী খুবই কষ্টের মধ্যে অপেক্ষা করতে হয়। এ বিষয়ে রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, "তাদের কর্মবিরতির কারণে আমরা কেন কষ্ট করবো, আমরা ভালো মানুষ হলে তো হাসপাতালে চিকিৎসা নিতে আসতাম না, আমাদের দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়।" হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে জানাতে চায়, অতি দ্রুত এই সমস্যা সমাধান করে অসুস্থ রোগীদের সেবাদানের ব্যবস্থা গ্রহণ করবে বলে রোগী ও স্বজনরা দাবি করে।

ইএইচ

Link copied!