ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজাদপুরে মাটিবাহী ট্রাক চাপায় শিক্ষিকার মৃত্যু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৫, ০৩:৩৬ পিএম

শাহজাদপুরে মাটিবাহী ট্রাক চাপায় শিক্ষিকার মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের বকুলতলা এলাকার আনছারের মোড়ে বেপরোয়া গতির মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় অটোভ্যান আরোহী স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত সাবিনা ইয়াসমিন (৪২) উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উল্লাপাড়ার আঁচলগাঁতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা ইয়াসমিন একটি অটোভ্যানে তার ৮ বছরের ছেলেকে নিয়ে কর্মস্থলে স্কুলে যাচ্ছিলেন। তারা উপজেলার বকুলতলা আনছার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির মাটিবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

এদিকে স্কুল শিক্ষিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় নামপরিচয়হীন মাটিবাহী ট্রাক এবং অপরিপক্ক কিশোর চালকদের বেপরোয়া গতির কারণেই মর্মান্তিকভাবে প্রাণ হারান স্কুল শিক্ষক সাবিনা ইয়াসমিন। এই মৃত্যু দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড উল্লেখ করে অবৈধ ট্রাক মালিকের শাস্তি দাবি করে এলাকাবাসী।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!