ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বালিকাকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৫, ০৪:২৭ পিএম

কুড়িগ্রামে বালিকাকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

কুড়িগ্রামে এক অবিবাহিতা বালিকাকে ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত আসামি মো. তোফাজ্জল হোসেনকে নারী ও শিশু মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সেই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার দুপুরে এ মামলার রায় ঘোষণা দেন কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি কুমার বিশ্বাস।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. তোফাজ্জল হোসেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনাঝেল্লারাম গ্রামের মো. সাহাবুদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. তোফাজ্জল হোসেন ভিকটিমের গ্রামবাসী হওয়ার সুবাদে বিভিন্ন সময় তাদের বাড়িতে তার পিতা মাতার সাথে কথা বলার জন্য আসা যাওয়া করতেন। বিগত ২১/০৫/২০০৯ তারিখে তার পিতা অন্যের বাড়িতে দিনমজুর কাজ করতে যান। ঐদিন সকালে তার মা তার বোনের বাড়িতে বেড়াতে যান। ভিকটিম তাদের নিজ বসতঘরে একাকী বাড়ির কাজ করছিলো। ঐ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আসামি তোফাজ্জল আকস্মিক ঘরে প্রবেশ করে পিছন থেকে তার মুখ গামছা দিয়ে বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আসামি ভিকটিমকে বলে এ কথা প্রকাশ করলে তাকে খুন করার হুমকি দেন, আর যদি না বলে তাকে বিয়ে করার আশ্বাস দেন। এ ঘটনার পর আরও কয়েকদিন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করেন। এর ফলে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন। ভিকটিম আসামিকে তাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে বললে আসামি টালবাহানা করতে থাকেন। পরে ১৭/১০/২০০৯ তারিখে তাদের বাড়িতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সালিশদের কাছে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে ৩ দিনের মধ্যে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরও আসামি তাকে বিয়ে না করায় ভিকটিম থানায় গিয়ে মামলা দায়ের করেন। যা নারী ও শিশু মামলা নং ১১/২০১০।

এ মামলার প্রেক্ষিতে উলিপুর থানার ওসি নির্দেশে একজন এসআই ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সহ কতিপয় সাক্ষীর ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। তারপর তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় চার্জশীট দাখিল করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার বলেন, আসামি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

ইএইচ

Link copied!