ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:১৩ পিএম

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন

সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মচারীরা বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান।

মানববন্ধনে উপজেলা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা।

ইএইচ

Link copied!