ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি পেল ভুটানের ট্রানজিট পণ্য

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৩৮ পিএম

ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি পেল ভুটানের ট্রানজিট পণ্য

দীর্ঘ চার দিন পর অবশেষে প্রতিবেশী দেশ ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি পেয়েছে ভুটানের ট্রানজিট পণ্যবাহী কার্গো গাড়ি। ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে রোড পারমিট পাওয়ায়, কার্গোটি বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর থেকে আজ সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। 

এর মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে চুক্তির আওতায় পরীক্ষামূলক ট্রানজিটের প্রথম চালানটি ভুটানের পথে রওনা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম 'ট্রায়াল রান' শুরু হয়। তবে ভারতে প্রবেশের অনুমতি পেতে কিছুটা জটিলতা তৈরি হয়।

পরীক্ষামূলক ট্রানজিটের এই চালান পরিবহন শুরু হওয়ায় দেশের ব্যবসায়ীরা নতুন দিগন্তের উন্মোচন নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। যদিও শুরুতেই এই জটিলতা কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছিল, তবে আজকের অনুমতির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ জোরদারে নতুন আশার সঞ্চার হলো।

এই ট্রানজিট সফলভাবে সম্পন্ন হলে ভুটানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, “আমরা ভারতের কাস্টমসের পক্ষ থেকে অনুমতি পেয়েছি। সে হিসেবে আজকে ইতিমধ্যে ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের উদ্দেশ্যে ট্রানজিট পণ্য চালানটি পাঠিয়ে দিয়েছি।”

ইএইচ

Link copied!