ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১১:১৭ এএম

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে

হিমালয়ের কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ের দিন দিন বাড়তে শুরু করছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রার পারদ উঠানামা করছে। ফলে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সাথে বাতাসের আদ্রতা ছিল ৭৯%। গতকাল দিনের সার্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ার কারণে প্রতিবছর এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়৷ শীতের তীব্রতার অনেক বেশী থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে এ জেলা গরীব অসহায় ও শীতার্ত মানুষরা।

সবচেয়ে বেশি প্রভাব পড়ে খেটে মানুষদের ওপর। কারণ তারা শীতের কারণে সময় মতো কাজে যেতে পারেন না আর ঠিকমত কাজও করতে পারেন না৷ এছাড়া শীতের কারণে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিন ধরে এই পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমতে শুরু করছে।

চলতি মাসে শৈত প্রবাহ যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগই সময় কুয়াশার চাদরের ঢেকে থাকার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ে না। ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় না এজন্য দিনেও হালকা শীত শীত অনুভব হয়।

এদিকে জেলার তেঁতুলিয়া মহানন্দ নদীতে পাথর উত্তোলন করতে আসা পাথর শ্রমিক রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে শীত অনুভূত হচ্ছে বেশি। আমরা গরীব মানুষ, জীবিকা নির্বাহ করি পাথর উত্তোলন করে। ঠান্ডা পানিতে কাজ করতে অনেক কষ্ট হয়। সকাল বেলা কুয়াশার আর ঠান্ডার মধ্যে নদীতে কাজ করতে আসি।

দেখি একই কথা বলেন জেলা শহরে ভ্যান চালক আব্দুস সামাদ, তিনি বলেন, সকালে অনেক কুয়াশা ও ঠান্ডা পড়ে। দিনের বেলা তেমন শীত না থাকলেও সন্ধ্যার পর আবার শীত নামতে শুরু করে। আমরা গরিব মানুষ৷ শীতকালে আমার অনেক কষ্ট হয়। তাই এই মুহূর্তে শীতবস্তুতে গরিবদের সহযোগিতা করলে আমরা অনেক উপকৃত হবো।

এবিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহের তাপমাতার আরও হ্রাস ও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জেএইচআর

Link copied!