ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৫, ০৪:৫৭ পিএম

নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল নাগাদ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো উফশী প্রণোদনায় ১,৩০০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি উফশী বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, বোরো হাইব্রিড প্রণোদনায় ৬০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ প্রদান করা হয়েছে।

দিনব্যাপী এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত হয়ে প্রণোদনা সামগ্রী গ্রহণ করেন।

ইএইচ

Link copied!