ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা) 

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা) 

ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৪০ পিএম

পলাশবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআইএ এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার  দুপুরে পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জোটের সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, জোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাঠের বাজার আবু বক্কর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম, সহ-সভাপতি মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ শিক্ষক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ রেজা স্বপন মানিক, প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম ও সহকারী অধ্যাপক আব্দুল মতিন মিয়াসহ অন্যান্যরা।

এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!