সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:৫৭ পিএম
কুড়িগ্রামে সকল শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সকল আহত জুলাই যোদ্ধাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনে মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ।
মতবিনিময় সভায় তিনি বলেন, “আপনারা জানেন যে, জুলাই পরবর্তী একটি বাংলাদেশ। বাংলাদেশের মেইন স্টেট হোল্ডার হলো শহীদ ও আহত ফ্যামিলিগুলো। আমরা তাদের সাথে মতবিনিময় করছি, সমস্যার কথাগুলো শুনছি। আজকে চৌদ্দ মাস পরেও একই অবস্থা। কারো মাথায় এখনো গুলি রয়েছে, কারো এখনো গ্রেডিং হয়নি। অনেকের চিকিৎসা ব্যবস্থার সমস্যা রয়েছে এবং নানারকম কর্মসংস্থান তো দূরের কথা। এই যে উনাদের কষ্টগুলো আমরা রাজনীতিবিদরা রাজনীতি করি, কিন্তু জুলাই নিয়ে রাজনীতি করার বিষয় না। জুলাই হচ্ছে বাংলাদেশের সবার। জুলাই যদি সবার হয় তাহলে এই মানুষগুলোর জন্য কাজ করা উচিত। কারণ জুলাই একটা বাংলাদেশের অংশ এবং ৪৭, ৭১ ও চব্বিশ এগুলো বাংলাদেশের অংশ।”
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম আহ্বায়ক জাহিদ হাসান, আহত জুলাই যোদ্ধা ও জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদস্য সচিব সাদিকুর রহমান, জেলার শহীদ ও আহত পরিবারের সদস্য সহ এনসিপির নেতাকর্মীরা।
ইএইচ