ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডামুড্যায় নবাগত ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবীর যোগদান

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৪৭ পিএম

ডামুড্যায় নবাগত ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবীর যোগদান

শরীয়তপুরের ডামুড্যায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. সালাহউদ্দিন আইয়ুবী। 

বৃহস্পতিবার ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুরে যোগদান করেন তিনি।

মো. সালাহউদ্দিন আইয়ুবী ৩৭ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে নিযুক্ত ছিলেন। 

এছাড়া তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি বরিশালের বাবুগঞ্জ থানায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. আব্দুল হাকিম হাওলাদার বিসিকের সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে ২০০৭ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ২০০৯ সালে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। 

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।

যোগদান করার পর ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ুবী কে সুশীল সমাজ ও নানা পেশা ও শ্রেণির সংগঠন অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবাগত এই কর্মকর্তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তার যোগদান করার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন নাসরীন বেগম সেতু। তিনি বর্তমানে বদলি হয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে যোগদান করেন।

ইএইচ

Link copied!