ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গাজীপুর-১ আসনে মজিবুর রহমানের প্রচারণা শুরু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:২৯ পিএম

গাজীপুর-১ আসনে মজিবুর রহমানের প্রচারণা শুরু

গাজীপুর-১ আসনে বিএনপি'র দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। 

শুক্রবার সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ মোড় ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় ধারাবাহিকভাবে পাঁচটি পথসভায় অংশ নিয়ে তিনি প্রচারণার সূচনা করেন।

এসব পথসভায় স্থানীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিটি পথসভাস্থলে মজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান দলীয় নেতা-কর্মীরা।

পথসভাগুলোতে মেয়র মজিবুর রহমান বলেন, "বিএনপি'র এই মূল্যবান মনোনয়নটি আমি আমার গাজীপুর-১ আসনের সকল নিবেদিতপ্রাণ নেতা-কর্মীর প্রতি উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তি যোগায়। রাজনীতিকে আমি জনগণের সেবা মনে করি এ আসনের প্রতিটি মানুষের কাছে ন্যায়, সততা ও উন্নয়নের রাজনীতি পৌঁছে দিতে চাই।"

তিনি আরও বলেন, "আমাদের প্রিয় নেত্রী, বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।" পথসভাগুলোতে তিনি বিএনপি'র ভবিষ্যৎ পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরেন। বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম তার প্রার্থিতা ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ও আশাবাদের প্রতিফলন ঘটায়।

অবশেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের পথসভা কর্মসূচি শেষ করেন মেয়র মজিবুর রহমান।

ইএইচ

Link copied!