ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
শিবির সেক্রেটারি সাদ্দাম

ফ্যাসিবাদের রানি শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:১০ পিএম

ফ্যাসিবাদের রানি শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, "আজ অসহায় মানুষেরা চিৎকরা করে বলে, ফ্যাসিবাদের আমলে ৫ টাকা, চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে। আমরা কোথা থেকে মুক্তি পেলাম।" 

শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ আব্দুর আজিজ মোমোরিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "যারা চাঁদাবাজী করছেন, তাদের বিপরীতে একটি ঐক্যবদ্ধ সুসংঘবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ আজ ফুসে উঠেছে। তারা ক্ষণ গুনছে, ফেব্রুয়ারী মাস আসলে, তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দিবে। চাঁদাবাজের বিরুদ্ধে মানুষকে বিপ্লব করতে হবে।" 

তিনি আরও বলেন, "কালো টাকার দৌরাত্ম্য আর বিদেশ থেকে অস্ত্র ঢুকিয়ে এদেশের মানুষকে জিম্মি করে ভোট কেন্দ্র দখল করে, ক্ষমতার পালা বদলের মাধ্যমে তারা তাদের মত করে দেশকে সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ তা করতে দিবে না।"

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, "স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। আর তার কন্যা ফ্যাসিবাদের রানি শেখ হাসিনা বাংলাদেশের জন্য সব থেকে বড় অভিশাপ। সে বাংলাদেশের মানুষকে লাঞ্ছিত করেছে, হত্যা করেছে। তবে বাংলাদেশের মানুষ তার রক্তচক্ষু ভয় পায়নি। জীবনের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ছেড়েছে।"

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা শাখার শূরা সদস্য অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। 

সমাবেশে আরও বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক শাহাদাত হোসেন, হাফেজ সুলতান আহমেদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, আগামীতে বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ তৈরির একটি সুযোগ মানুষের সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে সারাজীবন মানুষের পাশে ছিল। আগামীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ইসলাম এবং জামায়াতের পক্ষে থাকার আহবান জানান বক্তারা। সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সমাবেশকে জামায়াতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন।

ইএইচ

Link copied!