ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শিশির মনির

হিন্দু-মুসলিম ঐক্যের দিরাই-শাল্লা গড়তে চাই

দিরাই প্রতিনিধি

দিরাই প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:৪০ পিএম

হিন্দু-মুসলিম ঐক্যের দিরাই-শাল্লা গড়তে চাই

দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে শুক্রবার দিরাই থানাপয়েন্টে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

দিরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এবং জামায়াত নেতা রেজাউল ও ইমরান আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদেক কায়েম, নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও শাহিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির দিরাই-শাল্লার বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, "নতুন বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকল দলের নেতা-নেত্রী একসাথে বসবে, সম্মান ও শ্রদ্ধা বজায় রাখবে।"

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, "জনগণ যাকে গ্রহণ করবে তাকে মেনে নেব। নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করে যাব।” তিনি আরও জানান, সকল প্রার্থীকে এক মঞ্চে আমন্ত্রণ জানালেও মাত্র একজন সাড়া দিয়েছেন।

নিজের পেশাগত পরিচয় তুলে ধরে শিশির মনির বলেন, "আইনজীবীর কাজ মানুষকে নির্যাতন করা নয়, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রেখে উদার মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে।"

তিনি জানান, নির্বাচিত হলে দুই উপজেলার সঙ্গে ইউনিয়নগুলোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন, হাওরাঞ্চলে পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে উড়ালসেতু নির্মাণ, বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষ শ্রমিক তৈরি এবং দিরাইয়ে একটি টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন। এছাড়া ৬০ দিনের মধ্যে দুই উপজেলার সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি। 

শিশির মনির বলেন, "সরকারি কোনো সুযোগ-সুবিধা ব্যক্তিগতভাবে গ্রহণ করবো না। যদি প্রতিশ্রুতি ভঙ্গ করি, স্বেচ্ছায় পদত্যাগ করবো।" তিনি হিন্দু-মুসলিম ঐক্যের দিরাই-শাল্লার ঐতিহ্য রক্ষার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সমাবেশে ডাকসুর ভিপি সাদেক কায়েম বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর কালজয়ী গান, "আগে কি সুন্দর দিন কাটাইতাম" পরিবেশন করে তার বক্তব্যে বলেন, "দিরাই-শাল্লার উন্নয়ন ভাবনায় এমন প্রার্থী পাওয়া এলাকার জন্য সৌভাগ্যের।" 

সর্বমিত্র চাকমা বলেন, "এই এলাকা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। শিশির মনির নির্বাচিত হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে।" ডাকসুর নির্বাচিত সদস্য শাহিনুর রহমান বলেন, "নতুন দিরাই-শাল্লা গঠনে যুবসমাজ শিশির মনিরের পাশে থাকবে।"

অনুষ্ঠানে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূর উদ্দিন, শাল্লা উপজেলা আমীর নুরে আলম সিদ্দিকীসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইএইচ

Link copied!