ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে কুরআন খতম ও গণদোয়া

আবু জাহান তালুকদার, তাহিরপুর

আবু জাহান তালুকদার, তাহিরপুর

ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:৪২ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে কুরআন  খতম ও গণদোয়া

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই খতমে কুরআন ও গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। 

প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, "সৃষ্টিকর্তা ডাক্তারদের ডাক্তার, মহান সেই আল্লাহর কাছে আমরা দোয়া করব, তিনি যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।" 

তিনি আরও বলেন, এক এগারো সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার দুই সন্তানসহ দেশ ত্যাগ করার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। বরং বলেছিলেন, "দেশের ১৮ কোটি মানুষ আমার কাছে সন্তানতুল্য। তাঁদের ছেড়ে আমি কোথাও যাব না।"

মাহফিলে কুরআন খতম শেষে গণদোয়া পরিচালনা করেন পৈলনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাঈনউদ্দিন। 

এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।

ইএইচ

Link copied!