ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দেবীগঞ্জে প্রযুক্তি অপব্যবহার রোধে গোলটেবিল বৈঠক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:১৯ পিএম

দেবীগঞ্জে প্রযুক্তি অপব্যবহার রোধে গোলটেবিল বৈঠক

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, নৈতিক অবক্ষয় এবং সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ উদ্যোগ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেবীগঞ্জে গোলটেবিল বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ৩টায় দেবীগঞ্জ পাবলিক ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রযুক্তি বিশেষজ্ঞ, আইনজীবী, সমাজবিজ্ঞানী, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল অপরিসীম হলেও এর অপব্যবহার সমাজে নানা ধরনের সঙ্কট সৃষ্টি করছে। তাই সঠিক দিকনির্দেশনা, শিক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল নাগরিক আচরণের মাধ্যমে প্রযুক্তির অপব্যবহার রোধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। 

তিনি বলেন, দেশকে ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি থেকে রক্ষা করতে জনগণের সচেতনতা সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি।

আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া তৈরি করে এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনমূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!