ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪০ পিএম

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ.বি.এম মাকসুদুর রহমান সোহেলের পরিচালনায় সভা চলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, ড্যাব জেলা শাখার আহ্বায়ক ডা. আহাম্মদ আলী আকন্দ, আশরাফুল ইসলাম বুলবুলসহ অন্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে সমিতির কার্যক্রম আরও বিস্তৃত করা এবং জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাম পরিবর্তনের প্রস্তাব দেন। তিনি সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সভায় জামালপুরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবা সম্প্রসারণ এবং বেসরকারি স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

জেএইচআর

Link copied!