ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নরসিংদীতে আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র, গুলিতে প্রবাসফেরত যুবক নিহত

নাজমুল হাসান (নরসিংদী), মাল্টিমিডিয়া

নাজমুল হাসান (নরসিংদী), মাল্টিমিডিয়া

ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:২০ পিএম

নরসিংদীতে আধিপত্যের দ্বন্দ্বে রণক্ষেত্র, গুলিতে প্রবাসফেরত যুবক নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক কুয়েতফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দড়িগাঁও এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

নিহত মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েতে প্রবাসে ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন।

স্থানীয়দের বরাত দিয়ে নিহতের পরিবার জানায়, নিলক্ষায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ এবং ফেলু মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতার সঙ্গে কুয়েতফেরত মামুনের কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর পরপরই দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয়। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মামুনসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ আহতদের মধ্যে নিহতের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া নামে আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একজন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। পুরো ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুরো নিলক্ষা এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

ইএইচ

Link copied!