ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:১৫ পিএম

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুপুরে একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পরে অদম্য নারীদের মধ্যে জেলা ও উপজেলার ১০ নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ।

ইএইচ

Link copied!