ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুর মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৪২ পিএম

গুরুদাসপুর মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

নাটোরের গুরুদাসপুরে বহুল প্রত্যাশিত মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল। এছাড়াও ধর্মীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় মুসল্লিগণ অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিরা আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সময় বলেন, "মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি হবে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার সারাদেশে মডেল মসজিদ নির্মাণের মাধ্যমে ইসলামি মূল্যবোধ বিস্তারে কাজ করে যাচ্ছে।"

ইএইচ

Link copied!