ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:০০ পিএম

কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে স্থানীয় চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দালান বাজার একাদশ বনাম জাঙ্গালীয়া ইউনিয়ন ফুটবল একাদশের খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। আলোর পথ ফাউন্ডেশনের পরিচালক মুজাহিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির উপদেষ্টা মাহফুজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. ইমরান হোসেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুজ্জামান সোহেল। খেলা পরিচালনায় প্রধান রেফারী ছিলেন মো. মামুন কাজী, এমদাদুল হক ও শরিফ হোসেন। খেলায় ধারাভাষ্য করেন সোলেমান ব্লাঞ্জী ও মাহফুজ মুরাদ।

এ সময় হাজারো দর্শক মাঠে খেলা উপভোগ করেন। খেলায় ২-০ গোলে বিজয়ী হয় দালান বাজার একাদশ।

ইএইচ

Link copied!