ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে অপর গ্যাং সদস্য গুরুতর আহত

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:২৫ পিএম

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে অপর গ্যাং সদস্য গুরুতর আহত

শরীয়তপুর জেলা শহরের নূর হোটেলের সামনে এক কিশোর গ্যাংয়ের হামলায় অপর কিশোর গ্যাংয়ের সদস্য শরিফুজ্জামান মিন্টু নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। এ বিষয়ে পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়কের তুলাশার এলাকার নূর হোটেলের সামনে শরীয়তপুর সদর পৌরসভার কর্মচারী আরিফুজ্জামান মিন্টু শেখের ছেলে শরিফুজ্জামান মিন্টু শেখকে (১৮) ছুরিকাঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় তারা তার মোবাইল ফোন, নগদ টাকা ও ব্রেসলেট ছিনতাই করে নিয়ে গেছে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এখনো কোনো মামলা হয়নি। পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

শরীয়তপুর পৌরসভার কর্মচারী আরিফুজ্জামান মিন্টু শেখ বলেন, "আমার ছেলে কিশোর গ্যাং এর সদস্য না। কিশোর গ্যাং সদস্য আমার ছেলেকে অন্যায়ভাবে মাদকের টাকা চেয়ে না পেয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি এ কিশোর গ্যাংয়ের সদস্যদের বিচার চাই।"

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহে আলম বলেন, "যারা হামলা করেছে এবং যাকে আঘাত করা হয়েছে, তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। আমরা তদন্ত করছি। কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ

Link copied!