ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

দিরাই প্রতিনিধি

দিরাই প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:৩১ পিএম

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের দিরাইয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। 

বুধবার সকাল ১০টায় উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাওরের বোরো জমির সেচের পানি নিয়ে ওই গ্রামের রিপন মিয়া ও ছাব্বির মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত ফজলুল হক (৭০), রুমন মিয়া (২০), বিল্লাল আহমদ (২৯), রুমান (২৭), আব্দুর রহিম (৭৫), শফিকুল ইসলামকে (৩০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাকিদের মধ্যে সাব্বির মিয়া (৪৮), আলিনুর (৩২), জাকির হোসেন (৪৭), সানু মিয়া (৩৪), লিমন মিয়া (১৯), তোফাজ্জুল মিয়া (১৮), আব্দুল কাহার (৭০), জিয়াউর (৪৫), ইমাদ রহমান (১৯), আমিরুল হক (৪০), দিলদার মিয়া (৩২), শিপন মিয়া (৩৫), মিঠু রেজাকে (২২) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া মানানুল ইসলাম।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, "বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ

Link copied!