ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:২১ পিএম

সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে এক র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার ভোর রাতে পৌরসভার শিমলা বাজার গণময়দান মাঠ সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, লিপি আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের কুয়েত প্রবাসী মঞ্জুরুল হকের মেয়ে এবং একই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী। তার স্বামী মহির উদ্দিন র‍্যাব-২ মোহাম্মদপুর বছিলায় কর্মরত আছেন। নিহত লিপি তিন ছেলে-মেয়ে নিয়ে গণময়দান এলাকায় 'টিনসেড' বাসায় ভাড়া থাকতেন। 

বুধবার আনুমানিক মধ্যরাতে বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভোরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে প্রেরণ করে।

ওসি মো. বাচ্চু মিয়া আরও জানান, "ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছিল এবং চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। তদন্ত চলমান রয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে।"

ইএইচ

Link copied!