সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৪৯ পিএম
কুড়িগ্রামে আন্তঃনাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে টিম ভোল্টেজ কর্তৃক আয়োজিত টেন ওভার (T10) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)'র অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে টিম ভোল্টেজের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টিটিসির ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান সহ টিটিসির অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, আট দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। নাইট ক্রিকেট খেলা ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ইএইচ