ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মুকসুদপুরে সুন্নতে খতনার অনুষ্ঠানে সংঘর্ষে আহত ১০

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:০০ পিএম

মুকসুদপুরে সুন্নতে খতনার অনুষ্ঠানে সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। 

শনিবার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগ স্থল ব্রিজের উপর এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।

আহতরা হলেন, ধোপাকান্দি গ্রামের লিটন শেখ(৩০), হিরন শেখ(২৮), আবুল হাসান শেখ(৫০), মিজানুর শেখ (৫৫), ও খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা(৪৪), মাহাবুব মোল্লা (১৭) সহ অনেকে।  

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাশঁবাড়ীয়া ইউপি এলাকাধীন ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়ীতে তার ছেলে আবুল আসাদ শেখের (০৭) সুন্নতে খতনা গায়ের হলুদের  অনুষ্ঠান চলাকালে পাশ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা (১৭), ফোনে ভিডিও ধারণ করে। তখন ভিডিও ধারন করাকে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সাথে নাজিম মোল্লার কথা কাটাকাটি হয়।

এই ঘটনার সূত্র ধরে সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সাথে গতরাতের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে ধোপাকান্দি ও খানজাপুর দুই গ্রামবাসী দেশিও অস্ত্র নিয়ে সংঘর্ষর জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের কোন কিছু হওয়ার আগে মুকসুদপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!