ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গলায় ফাঁস নেওয়ার এক মাস পর হাসপাতালে কিশোরীর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:০৯ পিএম

গলায় ফাঁস নেওয়ার এক মাস পর হাসপাতালে কিশোরীর মৃত্যু

প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস নেওয়ার প্রায় এক মাস পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা গেছে রিয়ামনি (১৪)। সে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের রমজান আলীর মেয়ে। 

গত ১৬ নভেম্বর দুপুরে সে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রিয়ামনির কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জনৈক যুবকের সহিত প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে রিয়ামনি গত ১৬ নভেম্বর দুপুরে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঝুলে পড়ে। ঘটনাটি দেখে ফেলে তার ভাই আসিক এবং ভাবী সুমাইয়া। তারা বাড়ির লোকদের সহযোগিতায় রিয়ামনিকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে ২৩ নভেম্বর তার অবস্থার অবনতি হলে বি এস এম এম ইউ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় রিয়ামনির মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি (আনইউজুয়াল ডেথ) মামলা হয়েছে।

ইএইচ

Link copied!