ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে অবৈধ নকল ও মানহীন সাবান কারখানায় র‍্যাব–বিএসটিআইয়ের যৌথ অভিযান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:০৩ পিএম

কর্ণফুলীতে অবৈধ নকল ও মানহীন সাবান কারখানায় র‍্যাব–বিএসটিআইয়ের যৌথ অভিযান

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল ও মানহীন সাবান উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে র‍্যাব–৭ চট্টগ্রাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ অভিযানে র‍্যাবের সঙ্গে যৌথভাবে অংশ নেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনূছ মার্কেট সংলগ্ন একটি অবৈধ সাবান কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে স্পট ব্রিফিং করেন র‍্যাব–৭, পতেঙ্গা, চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইঞ্জিনিয়ার মো. আব্দুর রহিম (রাহাত)।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না।”

অভিযানে কারখানাটি থেকে দুইজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটি অবৈধভাবে সাবান উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

জানা গেছে, কারখানাটি ‘সলিড কর্পোরেশন’ নামে ইউনিয়ন পরিষদের একটি ট্রেড লাইসেন্স ব্যবহার করলেও বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা মান নিয়ন্ত্রণ সনদ ছিল না।

রাতের আঁধারে নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নাম ব্যবহার করে সলিড সাবান, লিফোর্ড সাবান ও ডেটল সাবানের আদলে নকল সাবান উৎপাদন করা হতো। এসব পণ্য স্থানীয় বাজারে কম দামে সরবরাহ করা হলেও এর গুণগত মান ছিল অত্যন্ত নিম্নমানের, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযানকালে অবৈধ সাবান উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল এবং বিপুল পরিমাণ প্রস্তুতকৃত নকল সাবান জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ইএইচ

Link copied!