ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৫১ পিএম

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সিএন্ডবি) পশ্চিমপাশে প্রাচীর ঘেঁষে অবস্থিত বধ্যভূমিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী, থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার প্রমুখ। 

এ সময় পলাশবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সরকারি কলেজের বিএনসিসির টিম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ পলাশবাড়ী পৌরসভা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দো’আ-মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!