ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শহীদদের শ্রদ্ধা জানাতে বর্ণিল সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:১৬ পিএম

শহীদদের শ্রদ্ধা জানাতে বর্ণিল সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ। রক্তিম সূর্যোদয়ের অপেক্ষায় প্রহর গুনছে এ পবিত্র বেদি যেখানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীককে নতুন রূপে সাজানো হয়েছে।

গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার, রং করা এবং বাহারি ফুলের সজ্জায় অপরূপ করে তুলেছেন। লাল-সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলো হয়ে উঠেছে নয়নাভিরাম। চত্বরের সিঁড়ি, স্থাপনা ও অভ্যন্তরীণ সড়কে লেগেছে রং-তুলির নতুন ছোঁয়া। পাশাপাশি মহাসড়কে যুক্ত করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা এবং আবর্জনা পরিষ্কার করে প্রবেশপথ করা হয়েছে নির্বিঘ্ন।

স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, প্রায় এক মাস ধরে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী এই কাজে নিয়োজিত ছিলেন। পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, “মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারলেও শহীদদের স্মৃতিস্তম্ভের পরিচর্যা করতে পেরে আমরা গর্ববোধ করি।”

১৬ ডিসেম্বর ভোরে প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিন বাহিনীর গার্ড অব অনারের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, কূটনৈতিক কোরের ডিন এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা। পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। 

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, ২৩ কিলোমিটার মহাসড়কজুড়ে ১৩টি সেক্টরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় প্রায় চার হাজার পুলিশ মোতায়েন থাকবে।

১০৮ হেক্টর বিস্তৃত এই জাতীয় স্মৃতিসৌধে এবারও বিজয় দিবসে লাখো মানুষের ঢল নামবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে।

 ইএইচ

Link copied!