ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনারগাঁয়ে বিজয় মেলার নামে জুয়া-মদের আখড়া ভেঙে দিল প্রশাসন

পনির ভূঁইয়া, সোনারগাঁ

পনির ভূঁইয়া, সোনারগাঁ

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩২ পিএম

সোনারগাঁয়ে বিজয় মেলার নামে জুয়া-মদের আখড়া ভেঙে দিল প্রশাসন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাঁচপুরে রাতের আঁধারে গড়ে ওঠা ‘বিজয় মেলার’ নামে জুয়া, মদসহ অবৈধ কার্যকলাপের অভিযোগে সেই মেলা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) খ সার্কেল ফাইরুজ তাসনিম, হাইওয়ে পুলিশের সদস্য এবং জেলা বিএনপির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, “কাঁচপুর সার্কেলসহ পুরো সোনারগাঁয়ে কোনো ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। আমাদের উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় আজ অবৈধ মেলার দোকানপাটসহ অন্যান্য স্থাপনা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে।”

কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক বলেন, “প্রশাসনের পাশাপাশি আমরাও মেলা ভেঙে দেওয়ায় সহযোগিতা করেছি। যারা এ অবৈধ মেলা দেওয়ার চেষ্টায় জড়িত ছিল, তাদের শাস্তি দাবি করছি।”

ইএইচ

Link copied!