ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে মেহেরপুরে সুজনের গোলটেবিল বৈঠক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪০ পিএম

 সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে মেহেরপুরে সুজনের গোলটেবিল বৈঠক

মেহেরপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা সুজন-এর সভাপতি সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মুনির, জেলা সুজনের উপদেষ্টা তুহিন আরণ্য এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

জেলা সুজনের সাধারণ সম্পাদক মুজাহিদ-আল মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রাজ্জাক টোটন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান স্বপন, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আনারুল হক কালু এবং জেলা সুজনের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। গোলটেবিল বৈঠকে জেলার সুধীজনরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!