ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৪১ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, কার্যকরী সদস্য সৈয়দ আল আক্কিল মোকাররম, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী, সহযোগী সদস্য মো. নুরুজ্জামান, সদস্য (আজীবন) শিক্ষক মোহাম্মদ আলী, সাংবাদিক সদস্য মো. শফিক কবীর, এজে এম সালেহ বাবুল, শরীফুল আলম, মো. মনির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী এ দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য এবং বাঙালিদের মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়ার উদ্দেশ্যে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। বক্তাদের মতে, বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার প্রান্তে দাঁড়িয়ে থাকা বাঙালিদের থামিয়ে রাখা সম্ভব হয়নি। বক্তারা আরও বলেন, বুদ্ধিজীবীদের হত্যার পাশাপাশি সাংবাদিকদেরও হত্যা করা হয়েছিল।

দোয়া মাহফিলে বক্তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান এবং দেশের বর্তমান ক্রান্তিলগ্নে দেশপ্রেমে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যগণ ছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!