ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নরসিংদীতে ১২ কেজি গাঁজা জব্দ: ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাজমুল হাসান (নরসিংদী), মাল্টিমিডিয়া প্রতিবেদক

নাজমুল হাসান (নরসিংদী), মাল্টিমিডিয়া প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০২:৪৫ পিএম

নরসিংদীতে ১২ কেজি গাঁজা জব্দ: ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই (নি.) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় নরসিংদী থেকে রায়পুরাগামী আঞ্চলিক সড়কের হাসনাবাদ বাজার এলাকার বটতলা জননী মেডিকেলের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সামির মিয়া (৪৩),  সালমা বেগম (৪০), রিমা বেগম।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার ওজন আনুমানিক ১২ কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!