ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৩:৫৮ পিএম

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের কার্যালয় থেকে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র সংগ্রহকালে সংশ্লিষ্ট আইনের আলোকে পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন না। তবে এ সময় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী দলীয় শৃঙ্খলা বজায় রেখে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন।

মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল এবং সাবেক চণ্ডিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান আবু চাঁন।

নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে রয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইএইচ

Link copied!