ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা: জনতার হাতে দুই নারী আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:৩৪ পিএম

ফরিদগঞ্জে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা: জনতার হাতে দুই নারী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার দুপুরে ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পারুল বেগম জানান, তিনি ও তাঁর স্বামী দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ কলাবাগান এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বের হন। পরে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে হঠাৎ দুই নারী তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি ‘চোর, চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ওই দুই নারীকে আটক করেন। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পারুল বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটককৃত দুই নারী হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর এলাকার খালেক বেপারীর মেয়ে শুভা আক্তার (১৯) এবং একই এলাকার রফিকুল ইসলাম বেপারীর স্ত্রী মৌসুমী বেগম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের গাছতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তারা বিভিন্ন উপজেলা এলাকায় ঘুরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনগণ তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!