ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীর বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:০৬ পিএম

সরিষাবাড়ীর বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এমন দৃশ্য দেখা যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দনপুর গ্রামে। বিষ প্রয়োগের ফলে ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দনপুর গ্রামের স্থানীয় ১৬ জন সদস্য মিলে কামারকুড়া মৎস্য চাষ প্রকল্প সমিতি করে ১০ বিঘা জমিতে মাছ চাষ প্রকল্প শুরু করেন। এসময় ১৮৬ কেজি পাঙ্গাস, ২৭ মন সরপুঁটি, বাটা সহ দেশীয় সকল মাছ চাষ করেন। সোমবার সকাল থেকে বিলের পানিতে মাছ ভাসতে দেখে স্থানীয়রা সমিতির সদস্যদের খবর দেয়। পরে সদস্যরা গিয়ে পুকুরে থাকা পাঙ্গাশসহ দেশীয় নানা প্রজাতির মাছ মরা অবস্থায় ভাসতে দেখে।

কামারকুড়া মৎস্য চাষ সমিতির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মজনু, মমিনুল ইসলাম সাবু বলেন, “আমাদের পাশের পুকুরের মালিক সম্প্রতি তার পুকুরে নেট দিয়ে বেড়া দিয়েছে। তারপর থেকেই মাছ মরছে। তারা হয়তো নেট দিয়ে বেড়া দেওয়ার সময় এমন কাজ করতে পারে। আমাদের মৎস্য চাষ প্রকল্পে বিষ দেওয়ার কারণে আমাদের সকল মাছ মরে ভেসে উঠছে। এতে করে আমাদের ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

ইএইচ

Link copied!