ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোয়ালঘরে কৃষকের দুটি গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:৫২ পিএম

গোয়ালঘরে কৃষকের দুটি গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শত্রুতা নিয়ে স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই তাঁর গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন। রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। এতে তার প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দুটি জবাই করে দুর্বৃত্তরা।

কৃষক আব্দুস সাত্তার বলেন, “আমার সাথে কারো কোনো শত্রুতা নেই। কারা এ জঘন্য কাজ করেছে, কেন করেছে, কিছুই বুঝে উঠতে পারছিনা। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখি গরুগুলো জবাই করা অবস্থায় পড়ে আছে।”

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!