সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:১৭ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা আউটডোর স্টেডিয়ামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “এ মেলায় এসে নতুন প্রজন্ম বিজয় দিবস সম্পর্কে জানতে পারবে। অন্যদিকে জেলার উদ্যোক্তাদের পণ্যের প্রসার ঘটবে।”
বেলুন উড়িয়ে ফিতা কেটে উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন, কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
ইএইচ