ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মহেশপুর সীমান্তে বিজিবির কড়া নজরদারি: অনুপ্রবেশকারী আটক ও মাদক উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৫৩ পিএম

মহেশপুর সীমান্তে বিজিবির কড়া নজরদারি: অনুপ্রবেশকারী আটক ও মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। 

গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজনকে আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, কুসুমপুর ও কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।একই সময়ে উথলী ও মেদিনীপুর বিওপি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

এছাড়া বাঘাডাঙ্গা বিওপি এলাকায় আটক এক নারীকে মানবিক বিবেচনায় 'জাস্টিস অ্যান্ড কেয়ার' নামক মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও তৎপরতা স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থা আরও সুদৃঢ় করেছে।

ইএইচ

Link copied!