সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:২৯ পিএম
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহ সুন্দর মন" এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে সিপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে এই ম্যাচের আয়োজন করে দিগন্ত স্পোর্টিং ক্লাব (সিপিএল)।
উপজেলা বিএনপির সদস্য শ্রী প্রবীর কুমার পাল তারকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়েজুল কবির তালুকদার শাহীন। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে স্বাধীন বাংলা ফুটবল একাদশ বনাম উষার আলো ফুটবল একাদশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, অর্থ সম্পাদক বাবু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মোরসেদ আলম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খাঁন উজ্জ্বল এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন। ম্যাচটির সার্বিক সহযোগিতায় ছিলেন ডোয়াইল ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আলমগীর হোসেন। নৈশকালীন এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ইএইচ