ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৪৬ পিএম

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এক পাওয়ার লুম ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত এই তাণ্ডব চালায়।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ডাকাতদল বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। তারা আলমারি ও ড্রয়ার তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বাধা দিলে ডাকাতদের হামলায় ব্যবসায়ী আব্দুর রব ও তার কারখানার শ্রমিক আব্দুল আহত হন। আহত আব্দুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আব্দুর রবকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণের সুযোগে ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ককটেল নিক্ষেপ শুরু করে। পুলিশ সাহসিকতার সাথে তাদের ধরার চেষ্টা করে এবং আত্মরক্ষার্থে গুলি চালায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

ইএইচ

Link copied!