ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৫ পিএম

কালিয়াকৈরে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও নাশকতা মামলার এজাহারভুক্ত ৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকার মহল্লা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর খান হাবন (৫৫), মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব খান (২৯), এবং ফুলবাড়িয়া ইউনিয়নের যুবলীগ কর্মী দুলাল মিয়া (৪৪) ও আরিফ সিকদার (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ইএইচ

Link copied!